প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামীকাল সোমবার মরক্কোর মারাক্কেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চপর্যায়ের দুটি কর্মসূচিতে তাঁর যোগদানের কথা।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলের সাবেক রাজকীয় শহর মারাক্কেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ওই দিন স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় মারাক্কেশের মেনারা বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা।