প্রধানমন্ত্রী কাল সৈয়দপুর যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে আসবেন। তিনি সকাল ১০টার দিকে একটি বিশেষ বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি তাঁর নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাবেন। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার জানান, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন।