প্রধানমন্ত্রী কুয়েত পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতে পৌঁছেছেন। গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান কুয়েত বিমানবন্দরে অবতরণ করার পর দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ রাসাহ আল সাবাহ আল জাবের এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদ রেজা ও কুয়েত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।পরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তাঁকে মোটর শোভাযাত্রা সহকারে বায়ান প্রাসাদে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী কুয়েত সফরকালে এখানেই অবস্থান করবেন। পরে প্রধানমন্ত্রী কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া এক নৈশভোজে যোগ দেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, বিশেষ দূত (অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ) এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান।