প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দক্ষিণ কেরানীগঞ্জে আসছেন। ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি উদ্যোগে নির্মিত ওই বিদ্যুৎকেন্দ্রে গত ২৭ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সিকদার গ্রুপের প্রতিষ্ঠান পাওয়ার প্যাক এ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে ২০১০ সালের ২৮ জুলাই। এলাকাবাসীর দাবি, উৎপাদিত বিদ্যুতের মধ্যে কেরানীগঞ্জের জন্য অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ যেন বরাদ্দ রাখা হয়। সাংসদ নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জবাসীর বিদ্যুতের চাহিদা অগ্রাধিকার পাবে। মাননীয় প্রধান-মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।’