প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে আসছেন। ওই দিন তিনি কেরানীগঞ্জের পানগাঁওয়ে দেশের প্রথম অভ্যন্তরীণ কনটেইনার নৌ-টার্মিনালসহ (আইসিটি) তিনটি কাজের উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আটটি কাজের। কেরানীগঞ্জের এসব উন্নয়নের জন্য সরকার প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নসরুল হামিদ।
সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তার সবই করেছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে নারায়ণগঞ্জের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের দাবি জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।