প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য চেক গ্রহণ করবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সাভারের ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য চেক গ্রহণ করবেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল শনিবার জানান, সাভার-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সাহায্যার্থে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ অর্থ সাহায্য করতে ইচ্ছুক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে বেলা ১১টা থেকে চেক গ্রহণ করবেন।