প্রধানমন্ত্রী খুলনায় যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার খুলনা সফরে আসছেন। মহাজোট ক্ষমতায় আসার পর খুলনায় শেখ হাসিনার এটি দ্বিতীয় সফর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বাগেরহাটের মংলায় এসে পৌঁছাবেন। এখানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) বিজয় ও ধলেশ্বরীর কমিশন অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী বাগেরহাটের বৈটপুরে জেলা চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন। দুপুর একটায় তিনি খুলনা শিপইয়ার্ডে পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণের জন্য স্টিল কাটিংয়ের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় তিনি খুলনার খালিশপুরে পিপলস জুট মিলসের উদ্বোধন করবেন। দুপুর তিনটায় তিনি খালিশপুর প্রভাতী স্কুলমাঠে জনসভায় ভাষণ দেবেন।