প্রধানমন্ত্রী গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক, কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।