প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ‘মাওনা ফ্লাইওভার’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে গাজীপুরে আসছেন। পাশাপাশি স্থানীয় পিয়ার আলী কলেজ মাঠে এক সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-পশ্চিমের নিয়ন্ত্রণাধীন ১৭ ইসিবি ২০১৩ সালের ২৬ অক্টোবর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু করে। এ প্রকল্পের মেয়াদ ছিল এ বছরের ৩০ জুন পর্যন্ত। নির্দিষ্ট সময়ের প্রায় তিন মাস আগে এর নির্মাণকাজ শেষ হয়েছে। চার লেনের এই ফ্লাইওভারের নির্মাণব্যয় প্রায় ৭০ কোটি ২২ লাখ টাকা।
এই ফ্লাইওভার নির্মিত হওয়ায় শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল মাওনার যানজট নিরসন হবে।