প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুরে আসছেন। তাঁর আগমনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। জনসভার প্রস্তুতি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেঞ্চল হক বলেন, মহান মে দিবসের এই জনসভাকে সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিন-রাত কাজ করছেন।