প্রধানমন্ত্রী ঘোষিত সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনকালীন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করা দরকার। আজ সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতারা একথা বলেছেন। তাঁরা নির্দলীয় সরকারের দাবির যৌক্তিকতা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। কূটনীতিকরা জানতে চান, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির কোনো প্রস্তাব আছে কি না? জবাবে বিএনপি নেতারা বলেন, সরকার নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানের পরিবর্তন হলে বিএনপি প্রয়োজনে প্রস্তাব দেবে। বৈঠকে বিএনপি সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের কোনো প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না।