প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন আচরণ দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না।পদ্মা সেতু নির্মাণের নামে চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিএনপি আয়োজিত সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন। তিনি বলেন, বৈদেশিক সহায়তায় পদ্মা সেতু নির্মাণ করতে হবে। এই সরকার না পারলে বিএনপি ক্ষমতায় এসে পদ্মা নদীর ওপর সেতু তৈরি করবে। বিএনপি একটি নয়, পদ্মার ওপর দুটি সেতু করবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এমনিতেই সরকারদলীয় লোকদের চাঁদাবাজিতে মানুষ অস্থির। এখন এটা আরও বাড়বে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম।