প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বিকেলে চীনে যাচ্ছেন। তাঁর সফরকালে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা চাওয়ার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয় প্রাধান্য পাবে। তাঁর সফরকালে উন্নয়ন-সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি সই হবে। চীন সফরে প্রধানমন্ত্রী ৯১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। আলোচনা শেষে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শাহজালাল সার কারখানা স্থাপন ও সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি চুক্তি সই হবে।