প্রধানমন্ত্রী ছোট বালিকার মতো কথা বলেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বালিকার মতো কথা বলেন। তাঁর কাছ থেকে শেখার কিছু নেই। তিনি হিংসা-বিদ্বেষ ছাড়া কিছুই শেখাচ্ছেন না।গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের ক্রিকেট খেলা দেখতে যাওয়া নিয়েও প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রীর কাজের বুয়া নাকি বলেছে, খালেদা জিয়া খেলা দেখতে গেছেন বলেই ডট ডট ডট হয়েছে। এটা কি প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে?’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মহাজোট থেকে এরশাদকে বেরিয়ে আসার আহ্বান জানান।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকত উল্লা বুলু, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ।