প্রধানমন্ত্রী জনগণের জন্য ভয়ংকর হয়ে দাঁড়িয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভয়ংকর হয়ে দাঁড়িয়েছেন। তিনি একদলীয় শাসন কায়েম করতে চাইছেন। এ জন্য বিরোধী দলের নেতাদের হত্যা-গুম করার প্রকল্প নিয়েছে সরকার।বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ায় এবং সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদের মুক্তির দাবিতে গতকাল শনিবার আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। +জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করে হাজারীবাগ ও লালবাগ থানা বিএনপি।‘ঘুষের’ টাকাসহ এপিএস ধরা পড়ার পরও সুরঞ্জিতকে মন্ত্রিপরিষদে বহাল রাখার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, রেলের অর্থ কেলেঙ্কারিতে জড়িত সুরঞ্জিত সেনগুপ্তের দিক থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে এখন আর প্রতিবাদ করলে চলবে না, কঠোর প্রতিরোধ গড়ে তুলে এর জবাব দিতে হবে। তিনি অভিযোগ করেন, সাবেক সাংসদ নাসির উদ্দীনকে বিনা অপরাধে আটক রেখেছে সরকার। আওয়ামী লীগের লোকেরা বিডিআর বিদ্রোহ ঘটিয়ে বিএনপির নেতার ওপর দোষ চাপিয়েছেন। তিনি নাসির উদ্দীনের মুক্তি দাবি করেন।বিএনপির হাজারীবাগ থানার আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।এদিকে ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে। এতে যদি কোনো অপ্রত্যাশিত বাধা আসে, উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।