প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তবে কখন প্রধানমন্ত্রী এই ভাষণ দেবেন তা জানাতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, আজ সকালে ভাষণ দেওয়ার সময় ঠিক হবে। প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে এই প্রচার হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিসহ তাঁর সরকারের উন্নয়ন ও অগ্রগতির নানা চিত্র তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।