প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে আজ শনিবার পাঁচ দিনের সরকারি সফরে বার্লিন যাচ্ছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ছয়টা ১৫ মিনিটে যাত্রা করবেন। বার্লিনের পথে দুবাইয়ে তিনি দেড় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।তিনি ২৬ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।