প্রধানমন্ত্রী টাঙ্গাইল যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী আসছেন। তিনি নবনির্মিত ধনবাড়ী উপজেলা কমপ্লেক্সের উদ্বোধন এবং কয়েকটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে জানানো হয়, বুধবার বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৭৭ একর জায়গার ওপর নির্মিত ধনবাড়ী উপজেলা কমপ্লেক্স উদ্বোধন করবেন। এরপর ৫০ শয্যাবিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং ধনবাড়ী থানা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। বেলা তিনটায় নওয়াব ইনস্টিটিউট মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনে উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে বলে আশা করছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ধনবাড়ীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেত্রীকে স্বাগত জানাতে ধনবাড়ী-মধুপুরের চার লক্ষাধিক লোক অধীর আগ্রহে অপেক্ষা করছে।’