প্রধানমন্ত্রী দ. কোরিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ থেকে ২১ মে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফর করবেন। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানান। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী হংকংয়ে সাময়িক যাত্রাবিরতির পর ১৬ মে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবেন। দক্ষিণ কোরিয়া সফরকালে সে দেশের প্রেসিডেন্ট লি মিউং-বাকের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ঢাকা-সিউল সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আনুষ্ঠানিক আলোচনায় দক্ষিণ কোরিয়ায় দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টিও প্রাধান্য পাবে।প্রধানমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকালে অবকাঠামোগত উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।দক্ষিণ কোরিয়া সফর শেষে ১৮ মে কুয়ালালামপুরের উদ্দেশে সিউল ত্যাগ করবেন শেখ হাসিনা। মালয়েশিয়া সফরের সময় তিনি সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।প্রধানমন্ত্রী ২১ মে দেশে ফিরবেন।