প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে আসছেন। বিকেলে তিনি গোর এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। ডিজিটাল ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে শহর।
সরেজমিন দেখা গেছে, জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তোরণগুলো নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী জানান, প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে কাজ শেষ হওয়া জেলার ২৮টি প্রকল্প উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি নতুন আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।