প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের রক্ষা করতে চাইছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের রক্ষা করতে চাইছেন। প্রশ্রয় দিচ্ছেন।গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন স্থগিত করেছে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এই প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি।