প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের ইস্তাম্বুল নগরে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে গতকাল বুধবার সকালে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী সকাল আটটা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে অন্যান্যের মধ্যে তাঁকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের ডিন। বাসস।