প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগদানের জন্য বুলগেরিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার সকালে দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ছয়টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি এতে প্রধান অতিথি হিসেবে মূল বক্তৃতা করেন।
এ ছাড়া সফরকালে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেন। সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিয়েভের সঙ্গে।
আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকা ও সোফিয়া একটি কাঠামো চুক্তি এবং অর্থনীতি, ব্যবসা ও কূটনীতির ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সোফিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল ও বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল।