প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে যাবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জে আসবেন। তিনি সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। এ ছাড়া হরিপুরে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার জানান, ‘আজ দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন। এরপর বেলা সোয়া তিনটায় তিনি শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত বন্দর উপজেলার হরিপুরে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি তিনটা ৫০ মিনিটে বন্দর উপজেলার মদনগঞ্জে সামিট গ্রুপের ১০২ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন। এরপর তিনি মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।’