প্রধানমন্ত্রী নীলফামারী যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার নীলফামারী আসছেন। শহরের হাইস্কুল মাঠে জনসভায় তিনি বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী পৌরসভা কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা না চাইতেই প্রধানমন্ত্রী রংপুর বিভাগ করেছেন, দিনাজপুর শিক্ষা বোর্ড করেছেন, আগের ক্ষমতার মেয়াদে নীলফামারীর মঙ্গা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করতে নীলফামারীতে উত্তরা ইপিজেড করেছেন।’ এ সময় স্থানীয় সাংসদ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের অনেক দাবি আছে। চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, দারোয়ানী টেক্সটাইল মিল আধুনিকীকরণ, উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহ, নীলফামারী সদর আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, নীলফামারী সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু, নীলফামারী সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, সৈয়দপুর রেলকারখানাকে আধুনিকীকরণ, রাস্তাঘাট, পুল-কালভার্ট নির্মাণসহ গুরুত্বপূর্ণ কিছু দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।’