প্রধানমন্ত্রী পিরোজপুর যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর সফরে আসছেন। দুপুরে পিরোজপুরে পৌঁছে তিনি বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, সেতু ও ভবন উদ্বোধন এবং কিছু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।এগুলোর মধ্যে রয়েছে: নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজের উদ্বোধন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবন ও ছাত্রীনিবাস, পিরোজপুর ও জিয়ানগর উপজেলার সংযোগ রক্ষাকারী বলেশ্বর নদের ওপর নির্মিত শহীদ শেখ ফজলুল হক মনি সেতু, ইন্দুরকানী থানা ভবন, স্বরূপকাঠি ফায়ার সার্ভিস স্টেশন ভবন, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, স্বরূপকাঠি সাব রেজিস্ট্রি অফিস ভবন, জেলা সরকারি গ্রন্থাগার ও ছয়টি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন। এরপর তিনি মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন কাম পরীক্ষার হল ও ক্যাটল গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেষে তিনি পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।