প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রামের ফটিকছড়ি আসছেন। তিনি উপজেলার হাইদচকিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই শতাধিক তোরণ নির্মাণ করে নেত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রামের মেরিন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে হেলিকপ্টারে করে তিনি ফটিকছড়ি যাবেন। জনসভাস্থল থেকে তিনি চট্টগ্রামের ১২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।