প্রধানমন্ত্রী বরাবর পাঁচ লাখ স্বাক্ষরসংবলিত সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটবাসীর পক্ষ থেকে পাঁচ লাখ গণস্বাক্ষরসংবলিত সঞ্চারকলিপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দাখিল করা হয়েছে। গতকাল বুধবার সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেনের নেতৃত্বে গণস্বাক্ষর সংগ্রহকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশের সিলেট অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। সাত মাস পরও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে বিএনপির চারটি সাংগঠনিক কমিটি সংবাদ সমেঞ্চলন করে ২৩ দিনব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির শুরুতে প্রায় এক সপ্তাহ ধরে সিলেট নগরসহ বিভিন্ন উপজেলা ও ইলিয়াসের নির্বাচনী এলাকা থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াসের ব্যক্তিগত কর্মকর্তা মো. ময়নুল হক প্রথম আলোকে জানান, বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকযোগে প্রচার চালিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষও স্বাক্ষর করেন। সংগ্রহ করা স্বাক্ষরগুলোর গণনা শেষে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।সঞ্চারকলিপিতে সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অবিলম্বে তাঁদের পরিবার-পরিজনের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, দল-মতের ঊর্ধ্বে উঠে, মানবতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেটের সর্বস্তরের জনসাধারণ গণস্বাক্ষরের মাধ্যমে ইলিয়াস আলীর সন্ধান দাবি করছেন। সাবেক সাংসদ দিলদার হোসেনের নেতৃত্বে সঞ্চারকলিপি হস্তান্তরকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি নূরুল হক, মোজাহিদ আলী, সোনা মিয়া, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।