প্রধানমন্ত্রী বিভাগ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুমিল্লা বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। উনি কীভাবে করবেন, এটা ওনার বিষয়। এ নিয়ে দাবির কিছু নেই। দাবি করলে ঝামেলা হয়ে যাবে। কুমিল্লা বিভাগ হলে কী লাভ? এটা হলে বিল্ডিং বাড়বে। ঝামেলাও বাড়বে। প্রশাসনে যত স্তর কম থাকবে, তত ভালো হবে।’ গতকাল শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) ড. আখতার হামিদ খান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। মন্ত্রী যখন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, তখন উপস্থিত সুধীদের মধ্যে একজন বিভাগ ঘোষণা প্রসঙ্গে জানতে চান। তখনই মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কুমিল্লা বিভাগীয় সম্মেলনে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।