প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেইন গতকাল সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। পরে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মো. সুরুতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্ড পাঠান। খবর বাসসের।প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের স্ত্রীর সাক্ষাৎ কাতারের আমির হামাদ বিন খলিফা-আল থানির স্ত্রী শেখা মোজাহ বিনতে নাসের গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।