প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, প্রধানমন্ত্রী ব্যর্থ মন্ত্রীদের পক্ষে সাফাই গেয়ে বক্তব্য দিয়েছেন। কাজেই এই সরকারের কাছে দেশের মানুষের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।গতকাল শুক্রবার মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ড্রাইভিং জানে না এমন লোকদের লাইসেন্স দিয়ে সরকার মানুষ মারার ব্যবস্থা করছে। জেলা কমিটির আমির এ বি এম ফজলুল করিম সমাবেশে সভাপতিত্ব করেন।পৃথক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ঈদের পর সরকার পতনের এক দফার আন্দোলন গড়ে তোলা হবে।