প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন আজ, বিদ্যুেকন্দ্র উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। তিনি আশুগঞ্জে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত আশুগঞ্জ রেন্টাল পাওয়ার লিমিটেডের ৫৫ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি।ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম সফর। প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁর সফর সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আশুগঞ্জে বিদ্যুেকন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নতুন ভবনের উদ্বোধন করবেন এবং বিকেলে নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দেবেন।জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি লুত্ফুল হাই বলেন, ‘দলের পক্ষ থেকে নেত্রীকে গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা একের পর এক বৈঠক করে সফল সমাবেশ করার উদ্যোগ নিয়েছি।’