প্রধানমন্ত্রী ভাষণ দেবেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের এক বছর পূর্তি উপলক্ষে কাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় ওই বৈঠক হয়। খবর ইউএনবির।