প্রধানমন্ত্রী ভুটানে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সরকার প্রধানদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে ভুটানে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সকাল ছয়টা ৪০ মিনিটে ভুটানের দ্রুক এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের।২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের নেতারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।এবারে সার্ক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু পরিবর্তন’। এ সম্মেলনের মধ্য দিয়ে ভুটান আট-জাতির এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।১৯৮৫ সালে সার্ক গঠনের পর ভুটান প্রথমবারের মতো সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী ভুটানে তিন দিন অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।খালেদা জিয়ার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাত্