প্রধানমন্ত্রী মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন: বি. চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভয় দেখানো ও উত্তেজিত করার চেষ্টা করছেন’ বলে অভিযোগ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ‘এবার তত্ত্বাবধায়ক সরকার এলে তারা ১০ বছরেও নির্বাচন দেবে না’— প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বি. চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ধরনের সুনির্দিষ্ট তথ্য কোথায় পেলেন, জানতে চাই। মনে হচ্ছে, তিনি তাঁদের দাওয়াত দিয়ে আনছেন।’