প্রধানমন্ত্রী মুজিবনগর দিবসে অসত্য বক্তব্য দিয়েছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম বিএনপির আমলের চেয়ে এখন কম এবং সরকার কোরআন ও সুন্নাহবিরোধী আইন করছে না বলে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অসত্য। গতকাল রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেছেন। সম্প্রতি মন্ত্রিপরিষদের এক বৈঠকে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে থাকা মনি লন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, ‘তিনি বলেন, মুফতি ফজলুল হক আমিনীর ভয়েই আতঙ্কে আছে এ সরকার। তাঁর ভয়েই মিথ্যাচার করে বেড়াচ্ছে। কিন্তু যখন সারা দেশের মুসলমানেরা জেগে উঠবে, তখন কী হবে? তিনি দাবি করেন, বিএনপির আমলে মোটা চালের কেজি ছিল ১৬ টাকা, এখন ৪০ টাকা। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।