প্রধানমন্ত্রী রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাত পৌনে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রেস্তোরাঁয় হামলার সর্বশেষ অবস্থা জাতির কাছে তুলে ধরবেন। তাঁর বক্তব্যে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক থাকতে পারে।