প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে আজ শুক্রবার লন্ডন যাচ্ছেন। তাঁর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল পৌনে ১০টায় লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী রোববার লন্ডনে সংবর্ধনা দেওয়া হবে। ১৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।