প্রধানমন্ত্রী শিবচর ও কোটালীপাড়া যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়া ও মাদারীপুরের শিবচর সফরে আসছেন। তিনি এসব স্থানে বেশ কিছু প্রকল্পের কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শিবচরের মাদবরচর পৌঁছাবেন। তিনি প্রথমে জাজিরা-শিবচর পয়েন্টে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক জে এস এম জাফরউল্লাহ্ জানান, সফরকালে প্রধানমন্ত্রী শিবচর উপজেলা কমপ্লেক্স ভবন, প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, উপজেলা খাদ্যগুদাম, উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়, শিবচর দাদা ভাই উপশহর, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন ও পদ্মা নদীর শাখা বিল পদ্মার ওপর নাজেম খাঁ সেতু, ইলিয়াছ আহমেদ চৌধুরী (দাদা ভাই) পৌর মার্কেট উদ্বোধন করবেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেলা দেড়টায় কোটালীপাড়ায় পৌঁছাবেন। বেলা পৌনে দুইটায় তিনি উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন।