আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন।
ছয় দিনের সফর শেষে গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে তাঁর বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা। খবর বাসসের।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০১৬) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ২০ মিনিট) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ফ্লাইটটি আজ সকাল সাড়ে নয়টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
আজ বেলা ১১টা ১০ মিনিটে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।