প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার যশোরে আসছেন। তাঁর এই আগমন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি যশোরের শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বেলা আড়াইটায় শহরের গরীবশাহ সড়কে নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু ম্যুরাল ও তিনটায় যশোর ঈদগাহ মাঠে জাতীয় ইন্টারনেট সেবা ব্যবস্থাপনার উদ্বোধন করবেন। এরপর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সংশোধনী: গতকাল বুধবার প্রথম আলোয় ‘প্রধানমন্ত্রী আজ আসছেন, যশোরকে সিটি করপোরেশন ঘোষণার দাবি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী বুধবার যশোরে আসছেন। প্রকৃতপক্ষে সেখানে পড়তে হবে প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার যশোরে আসছেন। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।