প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপাইমুখ বাঁধ নির্মাণে বিএনপি সমর্থন দিয়েছে—সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্য চরম মিথ্যাচার বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে ভালোবাসেন। কিন্তু যখন বলেন, তখন সত্য না মিথ্যা বলেন, তা নিজেও বোঝেন না। প্রধানমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের রেকর্ড পরীক্ষা করলেই দেখতে পাবেন, খালেদা জিয়া এই বাঁধ নির্মাণ বন্ধের জন্য তিনবার চিঠি দিয়েছেন।ডা. মিলনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক সভায় সভাপতিত্ব করেন।