প্রধানমন্ত্রী সন্ত্রাসকে উসকে দিচ্ছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে কথা বলছেন বলেই এমনটা হচ্ছে। এসব কথা বলে প্রধানমন্ত্রী সন্ত্রাসকে উসকে দিচ্ছেন।

আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। খবর ইউএনবির।
বিএনপির নেতা ফখরুল আরও বলেন, জনগণ জানে কারা সন্ত্রাসী কার্যকলাপ করে। বিএনপি সন্ত্রাসবাদে বিশ্বাস করে না এবং কোনো ধরনের সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে না বলে জানান তিনি।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ওই নির্বাচনে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না।