প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কটূক্তি’ করায় কনস্টেবলকে মারধর করেছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘কটূক্তি’ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একজন পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) আবাসিক হলে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।মারধরের শিকার পুলিশ কনস্টেবলের নাম আবদুর রশিদ। তিনি নগরের মতিহার থানায় কর্মরত।জানা যায়, শনিবার রাতে আবদুর রশিদ এস এম হলে দায়িত্ব পালন করছিলেন। ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কটূক্তি’ করেন। ছাত্রলীগের কয়েকজন কর্মী পাশ থেকে বিষয়টি শুনতে পান। এর জের ধরে রাত দেড়টার দিকে সালাম ও তামিমের নেতৃত্বে ছাত্রলীগের কর্মী ১০ থেকে ১২ জন নেতা-কর্মী রশিদকে মারধর করেন। ছাত্রলীগের কর্মী সালাম ও তামিম কনস্টেবল রশিদকে মারধরের কথা স্বীকার করেছেন।