প্রধানমন্ত্রী সৈয়দপুর যাচ্ছেন ১২ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ অক্টোবর সৈয়দপুরে আসছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন সকালে প্রধানমন্ত্রী সৈয়দপুর সেনানিবাসে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলের আয়োজনে সেনাবাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। একই অনুষ্ঠানে তিনি সেনাবাহিনীর একটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করবেন। এরপর তিনি সেনানিবাসে মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং পরে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেবেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ক্যান্টনমেন্ট বোর্ড গোটা সেনানিবাস এলাকা ঢেলে সাজাচ্ছে। সৈয়দপুর পৌরসভার উদ্যোগে গত বুধবার থেকে বিমানবন্দর সড়ক, উপজেলা সড়ক এবং শহীদ ক্যাপ্টেন মির্ধা শামসুল হুদা সড়ক সংস্কার করা হচ্ছে।