প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারজন মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আবদুল গফ্ফার, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. সাইফুল্লাহ্, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাজনীন আক্তার এবং ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শেখ দবির হোসেন।
গত বুধবার ঢাকায় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০১১ সালের ৭৪ জন ও ২০১২ সালের ৯২ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।