প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৫ জন মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী স্নাতক পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১০-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বৃত্তি প্রদান করে। এই পাঁচ শিক্ষার্থী হলেন: হিসাববিজ্ঞান বিভাগের শিমুল চক্রবর্তী, প্রাচ্যভাষা বিভাগের সুকুমার কুণ্ডু, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সাবরিনা শামীন আলম, অর্থনীতি বিভাগের মল্লিকা রায় ও আইন বিভাগের হাসান মুহাম্মদ রোমান। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১০-এর জন্য মনোনীত হওয়ায় পাঁচ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৃত্তি দেওয়া হবে।