প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ইব্রাহিম হোসেন জাকি। ঢাকায় মালদ্বীপের হাইকমিশনার আহমেদ সারির প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ইব্রাহিম হোসেন জাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র তুলে দেবেন। তিনি আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাতেই ঢাকা ছাড়বেন।