প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) মহাপরিচালক রবার্টো অ্যাজভেডো আজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।