প্রধানমন্ত্রীকে ইরানি প্রেসিডেন্টের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা বলা হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট এক বার্তায় আস্থা প্রকাশ করেন যে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বহুপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে বৃদ্ধি পাবে।
বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো এবং তেল, গ্যাস ও পেট্রো কেমিক্যাল উত্তোলনে যৌথ উদ্যোগে বিনিয়োগে ইরানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত হোসেইন আমানিয়াঁ তৌসি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণে সিরামিক, ওষুধ, পোশাক, হিমায়িত খাদ্য ও পাটজাত পণ্য আমদানির জন্য ইরান সরকারের প্রতি অনুরোধ জানান।